৩০ ঘন্টা ব্যাকআপ দেবে ওয়ানপ্লাস বাডস

১৫ জুলাই, ২০২০ ০৩:১৬  
ওয়ানপ্লাস তাদের পরবর্তী ওয়ানপ্লাস বাডসের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এক ফোরামে এটির ডিজাইন, ব্যবহারযোগ্যতা এবং ব্যাটারিলাইফ সম্পর্কে বলা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে এটি ব্যাটারি সক্ষমতা হবে ইন্ডাস্ট্রির সর্বাগ্রে। খবর জিএসএম এরিনা। বাডস জোড়াটি একাধারে ৭ ঘন্টা ব্যাকআপ দেবে। তবে এর কেইসটি বাডসটিকে তাৎক্ষণিকভাবে চার্জিংয়ের মাধ্যমে আরও ২১ ঘন্টার অধিক সময় নন-স্টপ শোনার অভিজ্ঞতা দেবে। এরপরেও বাডসটি খুব বেশি ভারি নয়। মাত্র ৪.৬ গ্রামের বাডসটির কেইসসহ ওজন ৩৬ গ্রাম। বাডসটিতে গেমিং মোডে থাকছে লো-ল্যাটেন্সি। আগামী সপ্তাহে বাডসটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ডিবিটেক/বিএমটি